আমাদের সম্পর্কে

CLTP (সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম) হলো বাংলাদেশ সরকারের একটি সেন্ট্রাল লজিস্টিক হাব। এখানে ই-কমার্স ও লজিস্টিকের সব সেক্টর সরাসরি কাস্টমারের সাথে যুক্ত হয়। ডেলিভারি ও লেনদেন হয় সহজ, নিরাপদ আর ঝামেলাহীন।

About us

আমাদের মিশন

আমাদের মিশন খুব সিম্পল। ই-কমার্সের সাথে যুক্ত সব কি-প্লেয়ারকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে ব্যবসা, ডেলিভারি কিংবা পেমেন্ট, সবকিছু আরও স্বচ্ছ আর গতিশীল হয়। আমরা চাই কাস্টমার যেন নিশ্চিন্তে লেনদেন করতে পারে, সময়মতো তাদের পণ্য হাতে পায়, কোনো সমস্যা হলে দ্রুত সমাধান পায় এবং সবচেয়ে বড় কথা ই-কমার্সের প্রতি তাদের একটি আস্থা তৈরি হয়।

আমাদের ভিশন

আমাদের ভিশন হলো ই-কমার্স আর লজিস্টিকসকে একটা স্মার্ট, স্বচ্ছ আর সহযোগিতামূলক ইকোসিস্টেমে রূপান্তর করা। যেখানে ই-কমার্স ব্যবসায়ী, লজিস্টিক সাপোর্ট, কাস্টমার আর কর্তৃপক্ষ সবাই একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম পাবে।

vision

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

  • কীভাবে CLTP টোকেন পাবো?
    • আপনি যখন অনলাইনে কিছু অর্ডার করবেন, তখন স্টোর আপনার অর্ডারের তথ্য CLTP-তে পাঠাবে। সেখান থেকে আপনার অর্ডারের জন্য একটা স্পেশাল কোড (CLTP টোকেন) তৈরি হবে। এই কোডটা আপনাকে এসএমএসে পাঠানো হবে।
  • টাকা কেটে নিয়েছে, কিন্তু প্রোডাক্ট পাইনি—কি করব?
    • আপনার ফোন নম্বর আর SMS-এ পাওয়া CLTP টোকেন ব্যবহার করে অর্ডারের স্ট্যাটাস চেক করুন। তারপরও সমস্যা থাকলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
  • লজিস্টিক প্রোভাইডার হিসেবে কিভাবে যুক্ত হবো?
    • আপনি API-এর মাধ্যমে CLTP-তে যুক্ত হতে পারেন। প্রতিটি পার্সেলের জন্য আলাদা টোকেন ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং এবং নিয়মিত ম্যানুয়ালি স্ট্যাটাস আপডেট করতে হবে।
  • আমার ই-কমার্স প্ল্যাটফর্মে API না থাকলে?
    • তবুও চিন্তার কিছু নেই! আপনি CLTP টোকেন পাবেন এবং চাইলে ডেলিভারি স্ট্যাটাস ম্যানুয়ালি আপডেট করতে পারবেন।
  • CLTP কি সরাসরি ওয়েবসাইট/অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করা যাবে?
    • হ্যাঁ। অবশ্যই আপনার প্ল্যাটফর্ম CLTP-এর সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন সম্পন্ন করুন। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে স্টেজিং ও প্রোডাকশন API ক্রেডেনশিয়াল পাবেন। ক্রেডেনশিয়াল গুলো ব্যবহার করে নিরাপদে আপনার প্ল্যাটফর্মকে CLTP-এর সঙ্গে যুক্ত করুন।