সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. কীভাবে আমার ই-কমার্স শপ CLTP-তে যুক্ত করব?

আপনার ই-কমার্স শপ CLTP-তে যুক্ত করতে এই স্টেপগুলো ফলো করুন-

  • সাইন আপ
    👉 https://www.cltp.gov.bd/signup - এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • লগইন এবং ডকুমেন্ট আপলোড
    • সাইন আপের পরে লগইন করুন।
    • প্রয়োজনীয় সকল ইনফরমেশন ও সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন।
  • স্টেজিং ক্রেডেনশিয়ালন
    • CLTP অ্যাডমিন আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে।
    • অনুমোদন হলে স্টেজিং ক্রেডেনশিয়াল পাবেন।
  • স্টেজিং ইন্টিগ্রেশন
    • স্টেজিং ক্রেডেনশিয়াল ব্যবহার করে আপনার প্ল্যাটফর্মকে CLTP API-এর সঙ্গে যুক্ত করুন। এর জন্য যা যা ইমপ্লিমেন্ট ও সাবমিট করবেন:
      • API রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স
      • প্রয়োজনীয় হেডার
      • CLTP ID
  • প্রোডাকশন ক্রেডেনশিয়াল
    • স্টেজিং ভেরিফিকেশন শেষ হলে প্রোডাকশন ক্রেডেনশিয়াল পাবেন।
  • প্রোডাকশন সেটআপ
    • প্রোডাকশন ক্রেডেনশিয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত করুন।
    • CLTP ওয়ালেটে পর্যাপ্ত ব্যালান্স রাখুন।
  • গো লাইভ
    • আপনার শপ এখন CLTP-এর সঙ্গে সফলভাবে যুক্ত।
    • এখন চাইলেই লাইভ API ট্রানজেকশন শুরু করতে পারেন।

২. CLTP কি সরাসরি ওয়েবসাইট/অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করা যাবে?

হ্যাঁ। অবশ্যই আপনার প্ল্যাটফর্ম CLTP-এর সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন সম্পন্ন করুন। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে স্টেজিং ও প্রোডাকশন API ক্রেডেনশিয়াল পাবেন। ক্রেডেনশিয়াল গুলো ব্যবহার করে নিরাপদে আপনার প্ল্যাটফর্মকে CLTP-এর সঙ্গে যুক্ত করুন।

৩. কীভাবে অর্ডার স্ট্যাটাস ট্র্যাক করব?

  • CLTP ওয়েবসাইটে ভিজিট করুন: https://www.cltp.gov.bd/
  • SMS-এ পাওয়া CLTP টোকেন নম্বর এবং আপনার মোবাইল নম্বর টাইপ করুন
  • আপনার মোবাইল নম্বরে একটি OTP (One-Time Password) যাবে।
  • OTP ভেরিফাই করুন।
  • ভেরিফিকেশনের পরে আপনার অর্ডারের বর্তমান স্ট্যাটাস এবং পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস দেখতে পাবেন।

৪. কাস্টমারের কাছে ডেলিভারি আপডেট কীভাবে যাবে?

আপনার ই-কমার্স প্ল্যাটফর্ম CLTP-এর সঙ্গে ইন্টিগ্রেট করা থাকলে সহজেই কাস্টমার তার পার্সেলের ডেলিভারি আপডেট পাবেন। যেমন-

  • অর্ডার স্ট্যাটাস আপডেট:

    অর্ডার ডেলিভারি হলে কাস্টমারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে CLTP একটি অটোমেটিক SMS পাঠায়।

  • রিয়েল-টাইম ট্র্যাকিং:

    কাস্টমাররা CLTP পোর্টালে গিয়ে তাদের টোকেন নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে অর্ডার সরাসরি ট্র্যাক করতে পারেন। OTP ভেরিফিকেশনের পরে তারা সর্বশেষ অর্ডার স্ট্যাটাস এবং পার্সেল ডেলিভারি আপডেট দেখতে পারবেন।

৫. আমি কীভাবে CLTP-তে অর্ডার ট্র্যাক করব?

অর্ডার ট্র্যাক করতে নিচের স্টেপগুলো ফলো করুন-

  • ওয়েবসাইটে ভিজিট করুন: https://www.cltp.gov.bd/
  • SMS-এ পাঠানো টোকেন নম্বরটি দিন।
  • অর্ডার করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি লিখুন।
  • OTP ভেরিফাই করুন।
  • এরপর আপনি অর্ডারের বর্তমান স্ট্যাটাস এবং ডেলিভারি আপডেট দেখতে পাবেন।

৬. ট্র্যাকিং কোড/অর্ডার আইডি কোথায় পাব?

ট্র্যাকিং কোড আসলে CLTP টোকেন হিসেবেও পরিচিত। আপনি যে ই-কমার্স থেকে অর্ডার করেছেন, তা যদি CLTP-এর সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে আপনার অর্ডার দেওয়ার সময়ই একটি ট্র্যাকিং কোড বা CLTP টোকেন নম্বর জেনারেট হয়ে যায়।

  • SMS নোটিফিকেশন: অর্ডার দেওয়ার পরে CLTP আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ট্র্যাকিং কোড/অর্ডার আইডি সেন্ড করে।

যা দিয়ে সহজেই আপনার অর্ডার ট্র্যাক করতে পারবেন।

৭. CLTP কি অর্ডারের সেফটি ও প্রাইভেসি নিশ্চিত করে?

অবশ্যই। প্রতিটি অর্ডারের সেফটি ও প্রাইভেসি নিশ্চিত করতে CLTP-তে রয়েছে-

  • নিরাপদ ডেটা ট্রান্সমিশন: সব ডেটা HTTPS/SSL প্রোটোকল দিয়ে এনক্রিপ্ট করা হয়।
  • কনফিডেনশিয়াল অর্ডার ইনফরমেশন: অর্ডার ও কাস্টমার ডেটা OTP ভেরিফিকেশন ছাড়া দেখা যায় না।
  • অ্যাক্সেস কন্ট্রোল: শুধুমাত্র আমাদের অথোরাইজড ব্যক্তিরাই অর্ডারের তথ্য দেখতে পারবেন। তাই তথ্য লিক হবার কোনো রিস্ক নেই।

৮. CLTP-তে লজিস্টিক কোম্পানি হিসেবে কীভাবে রেজিস্টার করব?

আপনার লজিস্টিক কোম্পানিকে CLTP-তে যুক্ত করতে এই স্টেপগুলো ফলো করুন-

  • সাইন আপ
    👉 https://www.cltp.gov.bd/signup - এই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • লগইন এবং ডকুমেন্ট আপলোড
    • সাইন আপের পরে লগইন করুন।
    • প্রয়োজনীয় সকল ইনফরমেশন ও সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন।
  • স্টেজিং ক্রেডেনশিয়ালন
    • CLTP অ্যাডমিন আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে।
    • অনুমোদন হলে স্টেজিং ক্রেডেনশিয়াল পাবেন।
  • স্টেজিং ইন্টিগ্রেশন
    • স্টেজিং ক্রেডেনশিয়াল ব্যবহার করে আপনার লজিস্টিক কোম্পানিকে CLTP API-এর সঙ্গে যুক্ত করুন। এর জন্য যা যা ইম্পলিমেন্ট ও সাবমিট করবেন:
      • API রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স
      • প্রয়োজনীয় হেডার
      • CLTP ID
  • প্রোডাকশন ক্রেডেনশিয়াল
    • স্টেজিং ভেরিফিকেশন শেষ হলে প্রোডাকশন ক্রেডেনশিয়াল পাবেন।
  • প্রোডাকশন সেটআপ
    • প্রোডাকশন ক্রেডেনশিয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত করুন।
    • CLTP ওয়ালেটে পর্যাপ্ত ব্যালান্স রাখুন।
  • গো লাইভ
    • আপনার শপ এখন CLTP-এর সঙ্গে সফলভাবে যুক্ত।
    • এখন চাইলেই লাইভ API ট্রানজেকশন শুরু করতে পারেন।

৯. কাস্টমার ও ই-কমার্স অর্ডার ডাটা কীভাবে দেখতে পারব?

CLTP-তে রেজিস্টার্ড লজিস্টিক কোম্পানি হিসেবে আপনি কাস্টমার এবং ই-কমার্স শপের অর্ডার ডেটা দেখতে পারবেন। প্রক্রিয়াটি সহজভাবে এরকম:

  • লগইন করুন
    • আপনার রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত CLTP ক্রেডেনশিয়াল দিয়ে CLTP পোর্টালে লগইন করুন।
  • পার্সেল ট্র্যাকিং দেখুন
    • লগইন করার পর পোর্টালের Parcel Tracking সেকশনে যান।
    • অর্ডারের টোকেন নম্বর দিয়ে অর্ডারের বিস্তারিত দেখুন।
    • এখানে আপনার লজিস্টিক কোম্পানিকে অ্যাসাইন করা সব অর্ডারের তালিকা দেখতে পাবেন। সাথে সংশ্লিষ্ট ই-কমার্স কোম্পানির নামও দেখা যাবে।
  • পার্সেল রিপোর্ট দেখুন

    প্রতিটি পার্সেল রিপোর্টে এই ইনফরমেশনগুলো দেখতে পাবেন-

    • কাস্টমারের নাম ও যোগাযোগের তথ্য
    • ডেলিভারির ঠিকানা
    • অর্ডার আইটেম ও পরিমাণ
    • অর্ডারের স্ট্যাটাস (Pending, In Transit, Delivered)

এভাবে আপনি সহজেই সব অর্ডারের তথ্য এক জায়গা থেকে ট্র্যাক করতে পারবেন।

১০. CLTP API ব্যবহার করার নিয়ম কী?

CLTP API ব্যবহার করে রেজিস্টার্ড ই-কমার্স প্ল্যাটফর্ম এবং লজিস্টিক কোম্পানি তাদের সিস্টেমকে CLTP-এর সঙ্গে যুক্ত করতে পারে, যাতে অর্ডার প্রসেসিং, ট্র্যাকিং এবং আপডেট করা সহজ হয়। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন-

  • API ক্রেডেনশিয়াল সংগ্রহ করুন
  • রেজিস্ট্রেশন ও অনুমোদনের পর প্রথমে স্টেজিং ক্রেডেনশিয়াল দেওয়া হবে।
  • টেস্টিং শেষ হলে প্রোডাকশন ক্রেডেনশিয়াল দেওয়া হবে।
  • এই ক্রেডেনশিয়ালগুলো গোপন রাখুন, কারণ এগুলো অথেন্টিকেশনের জন্য জরুরি।
  • API ডকুমেন্টেশন দেখুন

    লগইন করার পরে CLTP পোর্টালে সম্পূর্ণ API ডকুমেন্টেশন পাওয়া যাবে। এতে থাকবে-

    • API endpoints
    • Request ও response ফরম্যাট
    • প্রয়োজনীয় headers ও authentication তথ্য

    ইন্টিগ্রেশনের আগে ডকুমেন্টেশন ভালোভাবে দেখে নিন।

  • আপনার সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেট করুন

    ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করে আপনার প্ল্যাটফর্ম বা লজিস্টিক সিস্টেম CLTP-এর সঙ্গে যুক্ত করুন। API কলগুলো ইমপ্লিমেন্ট করুন:

    • অর্ডার তৈরি
    • অর্ডারের স্ট্যাটাস আপডেট
    • একসাথে অনেক অর্ডারের স্ট্যাটাস আপডেট
  • প্রথমে স্টেজিং পরিবেশে পরীক্ষা করুন
    • স্টেজিং ক্রেডেনশিয়াল ব্যবহার করে সব API ইন্টিগ্রেশন পরীক্ষা করুন।
    • নিশ্চিত করুন যে request, response এবং headers ঠিকভাবে কাজ করছে।
  • টেস্ট ডেটা অ্যাপ্রুভালের জন্য CLTP-কে পাঠান
    • কিছু স্যাম্পল API request ও response CLTP-কে পাঠান।
    • CLTP অ্যাডমিন রিভিউ করে অ্যাপ্রুভাল দিলে আপনি প্রোডাকশন অ্যাক্সেস পাবেন।
  • প্রোডাকশনে যান
    • অ্যাপ্রুভালের পরে প্রোডাকশন ক্রেডেনশিয়াল ব্যবহার করে লাইভ ট্রানজেকশন শুরু করুন।