CLTP-তে স্বাগত!

আপনার প্রতিটি অর্ডার ও ডেলিভারি এখন হবে আরও সহজ এবং দ্রুত।
প্ল্যাটফর্মটি ব্যবহার শুরু করতে নিচের গাইডলাইন ফলো করুন।

✅ শুরু করার আগে নিশ্চিত করুন

  • আপনার প্ল্যাটফর্মটি CLTP API-এর সাথে সংযুক্ত
  • আপনার কাছে প্রয়োজনীয় API ক্রেডেনশিয়ালস ও টোকেন রয়েছে
  • আপনার লজিস্টিক ও পেমেন্ট পার্টনার API-তে যুক্ত আছে

কীভাবে আপনার ই-কমার্স প্ল্যাটফর্ম ম্যানেজ করবেন

১. অর্ডার কনফার্ম করুন

  • ই-কমার্স প্যানেলে লগ ইন করুন
  • সব তথ্য সঠিক আছে কি না যাচাই করুন যেমনঃ
    • পণ্যের তথ্য
    • বিক্রেতার নাম/আইডি
    • ক্রেতার তথ্য
    • ডেলিভারি ঠিকানা

২. টোকেন জেনারেট করুন

  • অর্ডার কনফার্ম হওয়ার পর আপনার ই-কমার্স সিস্টেম API-এর মাধ্যমে অর্ডার ডিটেইলস CLTP-তে পাঠাবে
  • CLTP অর্ডারের জন্য একটি ইউনিক টোকেন তৈরি করবে এবং আপনার সিস্টেমে পাঠিয়ে দেবে
  • এই টোকেন দিয়েই পুরো লজিস্টিক প্রসেসে অর্ডারটি ট্র্যাক করতে পারবেন

৩. লজিস্টিক কোম্পানিতে তথ্য পাঠান

  • অর্ডার ডিটেইলসে CLTP টোকেন যুক্ত করুন
  • API-এর মাধ্যমে নির্ধারিত লজিস্টিক কোম্পানিতে অর্ডার তথ্য পাঠান
  • নিশ্চিত করুন যে পার্সেলটি তাদের সিস্টেমেও রেজিস্টার হয়েছে

৪. পার্সেল ট্র্যাক করুন

  • লজিস্টিক কোম্পানি CLTP টোকেন ব্যবহার করে পার্সেল রেজিস্টার করবে
  • ডেলিভারি প্রসেস চলাকালীন (যেমন: পিকআপ, ইন ট্রানজিট, ডেলিভারির জন্য বের হয়েছে) তারা CLTP প্ল্যাটফর্মে স্ট্যাটাস আপডেট করবে

৫. স্ট্যাটাস আপডেট মনিটর করুন

  • CLTP ওয়েবসাইটে লগ ইন করুন
  • ট্র্যাকিং সেকশন-এ গিয়ে প্রতিটি পার্সেলের রিয়েল টাইম আপডেট দেখুন

৬. ডেলিভারড পার্সেল হ্যান্ডেল করুন

  • লজিস্টিক কোম্পানি পার্সেলটিকে Delivered হিসেবে মার্ক করলে CLTP প্ল্যাটফর্মেও সেটি আপডেট হবে
  • CLTP স্বয়ংক্রিয়ভাবে এই ডেলিভারি স্ট্যাটাস ও তথ্য সংশ্লিষ্ট ব্যাংক, PSO অথবা MFS-এ পাঠাবে পেমেন্ট প্রসেসিংয়ের জন্য

এই ধাপগুলো অনুসরণ করলে, CLTP প্ল্যাটফর্মে আপনার প্রতিটি অর্ডার ও ডেলিভারি ম্যানেজ হবে আরও স্বচ্ছতা ও নির্ভরতার সাথে।

📧 সহায়তার জন্য যোগাযোগ করুন: support@cltp.com.bd